Nabadhara
ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কলেজ ছাত্রীসহ দুইজনের আত্মহত্যা

Link Copied!

চিতলমারীতে কলেজ ছাত্রীসহ দুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার রাতে উপজেলার সন্তোষপুর গ্রামের ছন্দা মজুমদার (২৬) নামের কলেজ ছাত্রী ও চরবানিয়ারী উত্তর পাড়া গ্রাম থেকে নরীদ শেখ (৫০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে।

নিহত ছন্দা মজুমদার উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সুশীল মজুমদারের মেয়ে।সে গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ থেকে এ বছর অর্নাস পাশ করেছে। অপরদিকে নিহত নরীদ শেখ উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চবানিয়ারী উত্তর পাড়ার মৃত: রজব আলী শেখের ছেলে।

এব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ, এইচ,এম , কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ছন্দা মজুমদার ও নরীদ শেখ নামের দুইব্যাক্তির মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় পৃথক ২টি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।