Nabadhara
ঢাকাশুক্রবার , ১ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে ভোটযুদ্ধে লড়ছেন যারা

MEHADI HASAN
জানুয়ারি ১, ২০২১ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ 

আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আজ বৃহস্পতিবার ছিল প্রার্থীতা ফরম জমার দেওয়ার শেষ দিন। আজ সারাদিনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ ফয়জুল মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আর কোন প্রার্থী মেয়র পদে লড়াই করছেন না। তাই জনগণের দৃষ্টি এখন কাউন্সিলরদের দিকে।

এদিকে এ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। বর্তমান কাউন্সিলর রাকিব শেখ এবারের নির্বাচনে অংশগ্রহন না করায় পাটগাতী সর্দারপাড়ার এ ওয়ার্ডে এবার নতুন কাউন্সিলর হতে যাচ্ছে।

আজ সাবেক কাউন্সিলর কাজী বাহাউদ্দিন, জাতীয় শ্রমিক লীগ টুঙ্গিপাড়া পৌরসভা শাখার সভাপতি মোঃ ফায়েকুজ্জামান ও মোঃ তারিফুল হক প্রার্থীতার ফরম জমা দেন।

আগামী ৩০ জানুয়ারী নির্বাচনে নতুন কাউন্সিলর পাবে এ ওয়ার্ডের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।