নবধারা ডেস্ক
মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ সব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল বুধবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম এক বিবৃতিতে জানায়, আফ্রিকার একটি দেশ মউরিতানিয়ার রাজধানী নোয়াকচটের পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় গত ২২ জুলাই একটি নৌকা ডুবে যায়। ৩০০ যাত্রী নিয়ে নৌকাটি প্রায় সাত দিন সমুদ্রে ভেসে থাকার পর ডুবে যায়। এখন পর্যন্ত ১২০ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকাজ অব্যাহত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

