Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা

কোটালীপাড়া প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পরিস্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, উপজেলা সমাসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল,রাজিয়া খাতুন কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ বশির বিন শামসুদ্দিন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষার্থী হামিম বিশ্বাস বক্তব্য রাখেন।

 

তারুণ্যের উৎসব উদযাপনে বক্তারা নিরাপদ মাতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করেন। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ ও পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।