Nabadhara
ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি   

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক (দুলু) এবং পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মিঠু মোল্লা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমদাদুল হক (দুলু) গওহরডাঙ্গা গ্রামের রায়হান উদ্দিন খানের ছেলে এবং মিঠু মোল্লা একই গ্রামের ইসহাক মোল্লার ছেলে।

 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুজনই টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার আসামি।আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।