Nabadhara
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোবিপ্রবিতে ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি শুভ সাধারন সম্পাদক বিদ্যুৎ

গোপালগঞ্জ প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ছাত্রদলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ।

২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে মোট ২১৬ জন ভোটার অংশ নেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুখ মামুন।

সাংবাদিকদের কাছে নির্বাচনের ভোট গননা শেষে প্রতিনিধি টিমের পাঠানো ফলাফলে জানা যায়, ছাত্রদলের সভাপতি পদে দুর্জয় শুভ ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।