Nabadhara
ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কোটালীপাড়া প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার ভোরে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার পুকুরে এক অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে নারীর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

 

কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, এলাকাবাসীর খবর পেয়ে বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। লাশটি দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পুকুরে ভাসতে ছিল। এখন পর্যন্ত লাশটি পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মরদেহটির মৃত্যুর কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।