Nabadhara
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 
মার্চ ১২, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়,এ ক্যাম্পেইন ৯ শত ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮ হাজার ৫ শত ৬২জন শিশুকে ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ৭জন শিশু কে নীল রঙের ভিটামিন ‘এ’ (১লক্ষ আই, ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫জন শিশু কে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ) খাওয়ানো হবে।

 

 

সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।