স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে ইরি ধানে পানি দিতে গিয়ে অসাবধানতা বসত ঈঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা বড়বাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম হারান বিশ্বাস(৬৫) তিনি ওই গ্রামের মৃত্যু ঠাকুর বিশ্বাসের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য নাদিরা বেগম জানান, বাড়ির সাথে ঘেষা প্রদীপ মন্ডলের ঘেরে মধ্যে ধানক্ষেতে পানির সেঁচ দিতে গিয়ে অসাবধানতা বসত ঈঁদুর মারার বৈদ্যুতিক ফাদে বিদ্যুতায়িত হয়ে হারান বিশ্বাসের মৃত্যু হয়।
চিতলমারীর বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক সঞ্জয় মন্ডল জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে মাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

