Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যৌনপল্লীতে ফুর্তি শেষে এসে দেখেন মোটর সাইকেল নেই

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৩, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া  যৌনপল্লী সংলগ্ন রেলস্টেশন এলাকায় বহিরাগতদের মোটর সাইকেল রাখার সুবিধার্থে গড়ে উঠেছে একটি পার্কিং ইয়ার্ড।

 

বৃহস্পতিবার সেখান থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

 

বুধবার বিকেলে রেখে যাওয়া মোটর সাইকেল বৃহস্পতিবার সকালে এসে না পেয়ে মালিক বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

 

চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকের নাম জুয়েল শেখ (৩৫)। তার বাড়ি মানিকগঞ্জের  শিবালয় উপজেলায়।

 

জানা গেছে , দেশের বিভিন্ন স্হান থেকে দৌলতদিয়া যৌনপল্লী সহ এ এলাকায় প্রতিদিন বিভিন্ন কাজে শতশত মানুষ আসা-যাওয়া করেন। তাদের সুবিধার্থে স্হানীয় ময়না বেগম নামের এক মহিলার বিশালাকার টিনশেড ছাপড়া ঘরটিকে পার্কিং ইয়ার্ড হিসেবে গড়ে তোলা হয়েছে।

 

স্হানীয় কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি ময়না বেগমকে ম্যানেজ করে এ পার্কিং ব্যাবসাটি পরিচালনা করছেন। প্রতি রাতের জন্য প্রতিটি মোটর সাইকেল হতে রাখা হয় ১০০ টাকা করে। এভাবে প্রতিদিন বেশ কয়েক হাজার টাকা আদায় হয়।

 

মোটর সাইকেলের মালিক জুয়েল শেখ জানান, ১২ মার্চ বুধবার বিকেল ৪ টার দিকে তিনি তার নিজের ব্যবহারকৃত ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি যার রেজিস্ট্রেশন নাম্বার মানিকগঞ্জ হ ১২-৬৫৭২ দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন পার্কিং ইয়ার্ডে টোকেন নিয়ে রেখে যান।

 

দিবাগত রাত শেষে বৃহস্পতিবার  সকাল সাড়ে ৬ টার দিকে তিনি মোটরসাইকেল আনার জন্য পার্কিং এর দায়িত্বপ্রাপ্তদের কাছে টোকেন দিলে দায়িত্ব প্রাপ্তরা টেকেন অনুযায়ী তার গাড়ি খুঁজে পায় নি।

 

এ ব‍্যাপারে পার্কিংয়ের দায়িত্বে থাকা মোসলেম শেখ জানান, ভোর রাত ৪ ঘটিকার সময় টোকেন অনুযায়ী আমি গাড়ি মিলিয়ে দেখি সব গাড়ি ঠিক আছে। পরবর্তীতে সকাল সাড়ে ৬ ঘটিকার সময় এসে দেখি ভিকটিমের গাড়ি নাই।

 

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।