Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আবির রাঙ্গিয়ে উদযাপিত হয়েছে দোল উৎসব

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
মার্চ ১৪, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

 

বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলন্বীদের দোল উদসব উদযাপিত হয়েছে ।

 

ঠাকুরের পায়ে আবির মাখিয়ে দোল উৎসব শুরু হয়। এ উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) আবির রঙ্গে রাঙ্গিয়ে হোলি খেলায় মেতে উঠে হিন্দু সম্প্রদায়ের তরুন তরুনীসহ নানান বয়সের নারী পুরুষ।

 

উপজেলার গোড়া নালুয়া বাংলাদেশ শেবাশ্রম কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মন্দিরে ও বাড়িতে বাড়িতে হোলি খেলে আনন্দ উৎসব করেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। এউৎসবের আনন্দ ভাগাভাগী করতে দেশের বিভিন্ন জেলার ভক্তরা এখানে ছুটে আসেন চিতলমারীর গোড়া নালুয়া বাংলদেশ সেবাশ্রমে। উৎসব উপলক্ষে সকাল ১০টার দিকে নগরকীর্ত্তণবের হয়। এসময় তারা একে অপরকে রং-বেরঙ্গের আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

 

মন্দিরে আশা ভক্তরা বলেন,দোল পূর্ণিমার এ দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সখিদের সাথে রংয়ের আবির দিয়ে আনন্দে মেতে ওঠেন। দোল পূর্ণিমার মূল আকর্শন আবির। এদিন প্রিয়জনসহ একে অপরকে আবিরে রাঙ্গিয়ে দেওয়ার দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।