Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার নওদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু (২২)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৯ মি.মি. ক্যালিবারের দুটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি।

তবে অভিযানের সময় সালমান সাকিব সাধুকে আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এই অভিযানের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।