Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জেলা সমন্বয় সভায় জ’লাবদ্ধতা ও স্বা’স্থ্য সচেতনতার ওপর জো’র

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা রবিবার (১৭ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরপরই জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে ইতোমধ্যে কিছু উদ্যোগ গ্রহণের ফলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে। ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে শোলমারী স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে এবং পানি অপসারণে পাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে রোপা আমনের মৌসুমে সর্বোচ্চ জমিকে চাষের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

স্বাস্থ্য খাতের বিষয়টি তুলে ধরে ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক জানান, দেশে বর্তমানে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জরুরি। বিশেষ করে টব, ডাবের খোসা, পুরাতন টায়ারসহ যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। তিনি আরও জানান, আগামী অক্টোবর মাস থেকে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে, যা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (EPI) অংশ।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী জানান, ২০২৬ সালে হজে যেতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। আগ্রহীদের ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করলে প্রতারণার আশঙ্কা থাকে না এবং নির্ধারিত সকল সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, আগামীকাল থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে সকাল ৯টায় শহিদ হাদিস পার্ক পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।