Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৫৮) আটক হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাটিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রবিবার (১৭ আগস্ট) সকালে তাকে সদর থানায় সোপর্দ করে আদালতে পাঠানো হয়।

 

আটক রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। অভিযানে সেনা সদস্যরা তার বাড়ি থেকে ২০ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ-৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্ট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

 

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অতীতে কাটিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেন্সিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সংক্রান্ত দুটি মামলা চলমান রয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি রবিউল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।