আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা বসে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। সভায় থানার এসআই ফিরোজ হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান আনুলিয়া রুহুল কুদ্দুছ, শোভনালী মাওলানা আবু বক্কর, প্রতাপনগর হাজী আবু দাউদ ঢালী, কুল্যা ওমর ছাকি পলাশ, প্যানেল চেয়ারম্যান শ্রীউলা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আতাহার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় অনলাইন জুয়া, বিভিন্ন স্থানে চুরি, অজ্ঞান পার্টির তৎপরতাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

