Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

এস আই মল্লিক, ঝিনাইদহ
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ


ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার চলমান প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক জমির মালিক ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি। বক্তারা অভিযোগ করেন, প্রকল্পে জমির ক্ষতিপূরণ হিসেবে ২০২২ সালের পুরনো মৌজা মূল্য ধরা হচ্ছে। যে জমির বাজারমূল্য বর্তমানে ১০ লাখ টাকা, সেখানে দেওয়া হচ্ছে মাত্র ২ লাখ টাকা।

এছাড়া, একাধিক বাড়ি ও প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। আংশিক ক্ষতিপূরণে বিপাকে পড়েছেন জমির মালিকরা। এতে রাস্তার দু’পাশের শত শত পরিবার ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।

মানববন্ধন শেষে ঝিনাইদহ-যশোর মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন আন্দোলনকারীরা। এতে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা অভিমুখী সকল রুটে যান চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

ক্ষতিগ্রস্তরা দ্রুত সময়ের মধ্যে ন্যায্য মূল্য প্রদান ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।