Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

এস আই মল্লিক, ঝিনাইদহ
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আবু সাঈদ, অলিয়ার, শোয়েব, অহিদ ও নুরোলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি বৃষ্টির পানিতে শোয়েব নামে এক ব্যক্তির পুকুরের মাছ পাশের ধানের জমিতে ভেসে যায়। এ সময় মাছ ধরাকে কেন্দ্র করে মাসুদ অলিয়ার রহমান ও তার ভাই শোয়েবের সঙ্গে প্রতিপক্ষের সোহেল মুন্সি ও রিয়াজ মুন্সির লোকজনের বাকবিতণ্ডা হয়।

মঙ্গলবার বিএনপির হরিশংকরপুর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াজেদ বিশ্বাসের জানাজা শেষে বাড়ি ফেরার পথে শোয়েবের ওপর হামলা চালানো হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরই জের ধরে বুধবার সকালে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন।

আহত অলিয়ার বলেন, “আমার ভাই শোয়েবের পুকুরের মাছ বৃষ্টিতে ভেসে যায়। প্রতিপক্ষ মাছ ধরতে এলে আমরা নিষেধ করি। তখনই তারা আমাদের ওপর হামলা চালায়।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মমুন জানান, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।