Nabadhara
ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির প্রতাপনগরে দুর্নীতির অভিযোগে উদ্যোক্তা আসমার অপসারণের দাবিতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে ইউনিয়নের ফুলতলা বাজারে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“প্রতাপনগর ইউনিয়ন পরিষদের দুর্নীতি হঠাও, সুবিধাবঞ্চিতদের বাঁচাও” এবং “আসমা হঠাও, প্রতাপনগর বাঁচাও” — এই স্লোগান সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আকতারুজ্জামান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরি আলম সিদ্দিকী, স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী ভুক্তভোগীর স্বামী আব্দুল সালাম ও ভুক্তভোগী মুক্তার হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইউপি উদ্যোক্তা আসমা খাতুন দীর্ঘদিন ধরে জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল ও তা সংশোধনের নামে বারবার টাকা আদায় করছেন। সরকারি অনলাইন সেবার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেওয়া, পরিষদের অর্থনৈতিক সুবিধা আত্মসাৎ, এমনকি প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

বক্তারা আরও বলেন, আসমা খাতুন প্রতাপনগর ইউনিয়ন মহিলা লীগের নেত্রী হওয়ায় প্রভাব খাটিয়ে এসব অনিয়ম করে আসছেন। তাঁকে অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের প্রবেশও প্রতিহত করা হবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।