স্টাফ রিপোর্টার, চিতলমারী
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খাঁন পিকলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,পল্লী বিদ্যুতের ডিএজিএম আব্দুল ওয়াদুদ,সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম,উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা গাজী মনিরুজ্জান কাজি,চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোয়ায়েব হোসেন গাজী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু,উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ রহমতুল্লাহ প্রমুখ।

