Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে রোকেয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান এর সভাপতিত্বে অদম্য ৫ জন নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো::আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মতর্কা মোছাঃ তাহমিনা আফরোজ।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ অবঃ মোহাঃ মতিউর রহমান,উপজেলা জামায়াতের আমির আওলানা মোহাম্মদ নুর মোহম্মদ,প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মো: আজিজুর রহমান টুটুল,কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী,টি এন্ড টি’র সাবেক কর্মকর্তা সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু,ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেশমা খাতুন,একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার, তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু,উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার প্রমূখ।

আলোচনা শেষে ৫ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মহম্মদপুর ইউনিয়নের রুইজানি গ্রামের বিলতা রানী বিশ্বাস , শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের মোছাঃ লিপি খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা রাখায় মহম্মদপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সুলতানা রউফুন্নাহার , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মোছাঃ রিক্তা পারভীন ও সফল জননী নারী বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের মোছাঃ আঞ্জুমান আরা বেগম।পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেওয়ায় তাদের চোঁখেমুখে আনন্দের ঝিলিক লক্ষ্যকরা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।