জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১.৩০ টায় আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীর) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফএস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে তার নিজ বাড়ি থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে আশাশুনি থানায় ০৫(১২)২৫ নং মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

