Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, অদম্য নারী পুরস্কার ও ঋণের চেক প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।

সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইমলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, অবঃ শিক্ষক কামরুন্নাহার প্রমুখ আলোচনা রাখেন। সভায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেহেনা আক্তার, সফল নারী ভদ্রা রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মর্জিনা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।