Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে প্রবাসী গৃহবধূ মারপিটের স্বীকার, থানায় অভিযোগ দায়ের

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিন যোগানীয়া আশ্রায়ন প্রকল্পে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসী গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভুক্তভোগী নাছিমা বেগম ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে নড়াগাতী থানায় তার প্রতিবেশী মৃত আমুদে মোল্যার ছেলে তরিকুল মোল্যা (৪০) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩০)সহ দু’জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। নাছিমা বেগম দক্ষিন যোগানীয়া আশ্রায়ন প্রকল্পের মৃত নজির খা’র মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, নাছিমা বেগম দীর্ঘ ৯ বছর যাবৎ প্রবাসে (জর্ডান) থেকে ৩ মাস পূর্বে বাড়ী এসেছেন। বিদেশে থাকা অবস্থায় তিনি তার ছেলে সোহেল বিশ্বাসকে সাংসারিক খরচ ও দেনা পরিশোধের জন্য অনেকবার টাকা পাঠিযেছেন। কিন্তু বিবাদীগণ তার ছেলে কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং তাসের নামে জুয়া খেলে তার সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। নাছিমা বেগম বাড়ীতে আসলে তরিকুল ও তার স্ত্রী জেসমিন (বিবাদীগণ) জানায়, সোহেলের নিকট তারা ৫০ হাজার টাকা পাবে মর্মে চাপ প্রয়োগ করে। এরই জেরে গতকাল দুপুরে তরিকুল দম্পতি নাছিমা বেগমের উঠানে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করলে নিষেধ করায় তারা স্বামী-স্ত্রী মিলে তাকে চড়, থাপ্পড় ও কিলঘুষি মেরে গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে এ ঘটনার শুষ্ঠ বিচার পূর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য নাছিমা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত জেসমিন বেগম মারপিটের বিষটি স্বীকার করলে ও তরিকুল তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও হয়রানীমুলক বলে জানিয়েছেন। ২৪ সেপ্টেম্বর সরেজমিনে গেলে নাছিমা বেগমকে মারপিটের সত্যতা স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আশ্রায়নবাসী জানান, আমাদের নাম জানতে পারলে তরিকুল আমাদের হাত-পা ভেঙ্গে দেবে। আশ্রায়ন প্রকল্পে নিজের ঘরের সাথে তরিকুলের দোকান আছে, দোকের পিছনে ঘরে নিয়মিত তাসের নামে জুয়ার আড্ডা বসে এবং সেখানে জুয়ায় হেরে যাওয়া লোকদের চড়া সুদে টাকার যোগান দেয় অভিযুক্ত তরিকুল দম্পতি। তারা আরো জানান আশ্রায়ন প্রকল্প ও আশেপাশে জুয়া খেলা বন্ধ হলে এ ধরণের সংঘর্ষ থেকে আমরা রেহাই পেতাম। এ ব্যপারে প্রকল্পবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।