স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত দুই শিক্ষক কে প্রাথমিকভাবে শোকজ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর।
আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে শোকজ প্রাপ্ত দুই শিক্ষক কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব যথাযথ দেওয়া না হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হবে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রানী চক্রবর্তী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণ হালদার কে ডাস্টার দিয়ে মারধর করেন। ১এপ্রিল স্কুলের আরেক শিক্ষক দীপক কুমার ভুক্তভোগী শিক্ষার্থী কৃষ্ণ হালদার কে শারীরিক নির্যাতন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পরে শিক্ষার্থী কৃষ্ণ হালদারের মা পল্লবী হালদার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেষ কুমার ৮এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
গঠিত তদন্ত কমিটি ছয় কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কমিটির প্রধান হলেন লোহাগড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী এবং অন্য দু’জন সদস্য হলেন এ টি ও দিবাকর কুমার নাগ ও দেবাশীষ সিংহ।
নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহম্মদ বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকালে বলেন,তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুই শিক্ষক কে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে বদলি বা মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় রয়েছে।

