খুলনা প্রতিনিধি
খুলনাতে ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। পুলিশ সূত্রে জানা গেছে, তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

