নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের গাছা থানাধীন বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, গভর্নিং বডির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, সাংবাদিক মনিরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিক কন্যা সামিরা জামান মিনি প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

