Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তাপদাহে অসুস্থ, ডিজেল আনতে গিয়ে প্রাণ গেল কৃষাণীর

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ২০, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের সদর উপজেলার মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন (পাম্প) থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাভলী বেগম আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে থেকে এবং প্রচন্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভলী বেগম একজন কৃষাণী, সে বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে বাড়ি থেকে ডিজেল আনতে পাম্পে যান। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওলি মিয়া সোমবার বিকালে বলেন, মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম নামে একজন কৃষাণীর হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।