Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অনুমোদনহীন তিনটি তেলের পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন তেলের পাম্পকে নগদ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গাজীপুর টু ইটাখোলা হাইওয়ের আজমতপুর চৌরাস্তা সংলগ্ন মেসার্স জারিফ এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেসার্স কে.এন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফছা নাদিয়া। এসময় উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারী মাহাবুবুল ইসলাম সহ কর্মচারীবৃন্দ, কালিগঞ্জ থানার সহকারি সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফছা নাদিয়া জানান, তারা সরকারি আইন অমান্য করে অনুমোদনহীন ভাবে জ্বালানি তেল বিক্রয় করে আসছিল। আজকে জরিমানা আদায় করা হয়েছে এবং লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।