টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আতির মোড় এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল থেকে ওই অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আতির মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে সন্ধ্যার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

