Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর হাতে মানবিকের প্রবেশপত্র, সংশোধনের আশ্বাস বোর্ডের

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে বিজ্ঞান বিভাগের জমজ দুই শিক্ষার্থীকে ভুলবশত মানবিক বিভাগের প্রবেশপত্র দেওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে তাদের মধ্যে। তবে পরীক্ষার আগেই বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

জানা গেছে, উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহায়মিন হাসান জিহান (১৭) ও সালমান হাসান রিহান (১৭) আসন্ন ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে তাদের হাতে মানবিক বিভাগের প্রবেশপত্র তুলে দেওয়া হয়। এতে করে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জিহান জানায়, তার প্রবেশপত্রে শুধু বিভাগই ভুল নয়, নামও ভুলভাবে লেখা হয়েছে। মোহায়মিনের জায়গায় ‘মুসায়মিন’ লেখা হয়েছে। অপরদিকে রিহান জানায়, তারা ষষ্ঠ শ্রেণি থেকেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে আসছে এবং সে অনুযায়ী রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছে।

তাদের বাবা মশিয়ার রহমান বলেন, নির্বাচনি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলাফল করার পরও হঠাৎ করে মানবিক বিভাগের প্রবেশপত্র পাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে দ্রুত সংশোধনের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন ভুলের বিষয়টি স্বীকার করে জানান, এ ধরনের ত্রুটি কখনো কখনো হয়ে থাকে এবং দ্রুত সংশোধনের চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী রোববারের মধ্যে সংশোধিত প্রবেশপত্র দেওয়া সম্ভব হবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, এটি প্রধানশিক্ষকের দায়িত্বহীনতার ফল। তবে শিক্ষার্থীদের কাগজপত্র নিয়ে আসলে পরীক্ষার আগেই সমস্যা সমাধান করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।