Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে তেল ভরার সময় অগ্নিকাণ্ড, বাইকার দগ্ধ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

‎গৌরনদীতে বোতলজাত তেল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাইকার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

‎শনিবার (১৮ এপ্রিল) সকাল ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর প্রান্তে গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাইকার একটি Yamaha YZF-R15 মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকার বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছে বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ভোরবেলা হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

‎খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

‎পরে আহত বাইকারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

‎এ বিষয়ে সচেতন মহল জানিয়েছে, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।