Nabadhara
ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীঘ্রই রাজাকাদের তালিকা তৈরী করা হবে – টুঙ্গিপাড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতি‌নি‌ধি
অক্টোবর ২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের তালিক তৈরী নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, গত সংসদে রাজাকাদের তালিকা তৈরীর আইন পাস হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা তৈরীর আইনগত কোন ভিত্তি ছিল না। সংসদে পাশ হবার পর এখন নীতিমালা তৈরী করা হচ্ছে, কি কি ভাবে এ তালিকা প্রস্তুত করা হবে।

 

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

 

এসময় মন্ত্রী আরো বলেন, নীতিমালা তৈরী হবার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে কমিটির আহবায়ক করা হয়েছে। আর এ তালিকা তৈরীর করতে আরো এক মাসের মত সময় লাগবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কাসনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।