জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে কোটালীপাড়ায় বইপ্রেমীদের জন্য চালু করা হয়েছে বাস¯ট্যান্ড অনু পাঠাগার।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া বাস¯ট্যান্ডের দিগন্ত পরিবহন ও স্টার এক্সপ্রেস কাউন্টারে এই পাঠাগারের উদ্বোধন করেন কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ।
এ সময় কথাসাহিত্যিক ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ^াস, গৌরাঙ্গ লাল চৌধুরী, কোটালীপাড়া আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কবি মিন্টু রায়, ডাঃ তপতী মন্ডল, ডাঃ তরুণ কান্তি বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম, টিম লিডার জোবায়ের রিফাতসহ জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুটি অনু পাঠাগারের বুক সেলফে জ্ঞানের আলো পাঠাগার বিভিন্ন ধরনের দুই শতাধিক বই রেখেছে।
উদ্বোধন শেষে কোটালীপাড়ার পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ বলেন, বাস¯ট্যান্ড অনু পাঠাগার জ্ঞানের আলো পাঠাগারের একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর ফলে বাসের জন্য অপেক্ষাকালীন সময় যাত্রীরা বই পড়ে সময় কাটানোর পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারবে।
কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, জ্ঞানের আলো পাঠাগার সকলের মনের আলোতে পরিণত হয়েছে। এই উদ্যোগের ফলে মানুষের মাঝে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে।
অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, আমরা দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছি। বই পড়ার মধ্যে দিয়ে মোবাইলের প্রতি আসক্ত কমাতে হবে। বাস¯ট্যান্ড অনু পাঠাগার একটি চমৎকার উদ্যোগ।
দুটি বাস কাউন্টারে এই পাঠাগার স্থাপনের পরই দেখা যায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা এখান থেকে বই নিয়ে পড়া শুরু করেন।
বাসযাত্রী কল্পনা মল্লিক বলেন, বাস¯ট্যান্ডের ভিতর পাঠাগার এটা আমার প্রথম অভিজ্ঞতা। এখান থেকেু বিনামূল্যে বিভিন্ন ধরণের বই পড়ে আমরা সময় কাটাতে পারবো।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবং বর্তমান প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন।#
কোটালীপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, বিএম বাবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, মাজহারুল আলম পান্না, বিজন বিশ্বাস, খোকন মৃধা,যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব সুজয় সাহা বক্তব্য রাখেন।

