গোপালগঞ্জের বেদগ্রাম হতে অভিযান চালিয়ে ২৩ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করছে ডিবি পুলিশ।আজ শুক্রবার সন্ধ্যায় বেদগ্রাম পশ্চিমপাড়া হতে তাকে আটক করা হয়েছে।
যানা যায়,গোপালগঞ্জ ডিবির এস আই ফারুক আলম ও এস আই রনী কুমার সাহার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সন্ধ্যায় বেদগ্রাম পশ্চিম পাড়া হইতে ২৩ বোতল বিদেশী মদ সহ মোহাম্মদ আলী চৌধুরী (৩০) কে আটক করে। সে সদর উপজেলার রাউথ খামার গ্রামের সাহেব আলী চৌধুরী ছেলে।
ডিবির এস আই ফারুক আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

