Nabadhara
ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে তারেক নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২২ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে তারেক হোসেন জাকির (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে মুনসেফপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তারেক হোসেন জাকির স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক আবিদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক হোসেন জাকির তার বাবা মায়ের সঙ্গে মুনসেফপুর এলাকার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাবউদ্দিনের বাড়ীর দ্বিতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতো। বুধবার সকালে তার কক্ষের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া দেয়নি সে। পরে তার বাবা-মা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে সে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানায়, প্রায় ছয় মাস পূর্বে তারেক হোসেন জাকিরের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়েছে। এছাড়াও সে বেকার থাকায় বেশির ভাগ সময় হতাশাগ্রস্থ অবস্থায় থাকতো। তাই ধারণা করা হচ্ছে সে হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম খান বলেন, গলায় লাইলনের রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে ছিলো তারেক হোসেন জাকির। খবর পেয়ে সকাল পৌণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, হতাশ থেকে সে আত্মহত্যা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।