
নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে ও খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ফুটপথে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজন চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যায়।
এ ছাড়াও আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২), শাওন সাহা (১৭)সহ আরো ৫জন আহত হয়। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।