Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালন

নবধারা প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। আজ  মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে জন্মদিন পালন করা হয়। সময় বাগেরহাট আসনের এম.পি শেখ সারহান নাসের তন্ময় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিযাস হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ফোরকান আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা, সাধারণ সম্পাদক আসলাম সরদার প্রমুখ সময় উপস্থিত ছিলেন।

পরে কেক কাটা  একটি শোভাযাত্রা বের করা হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করে শেখ রাসেল শিশু নিকেতনের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

এছাড়া গোপালগঞ্জ জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা সদরে অনুরুপ বিভন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।