Nabadhara
ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অপহৃত ১১ জেলেকে উদ্ধার করেছে বাগেরহাট জেলা পুলিশ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েকদিন আগে সুন্দরবনের শরনখোলা রেঞ্জে মৎস্য আহরনের সময় অপহৃত ১১ জন জেলেকে উদ্ধার করেছে বাগেরহাট জেলা পুলিশ।পুলিশ সুপারের নেতৃত্বে শরনখোলা ও মোংলা থানার যৌথ অভিযানে বিভিন্ন গোয়েন্দা সংস্হার মাধ্যমে এদের উদ্ধার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক।

তিনি আরও জানান অপহৃত জেলেরা ০৯/১২/২০২২ তারিখ থেকে বিভিন্ন সময়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহমান বিভিন্ন নদী/খালে ট্রলারসহ মাছ/কাকড়া ধরতে যায়। অতঃপর কতিপয় জলদস্যু/বনদস্যু সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন নদী/খালে উক্ত জেলেদের মাছ ধরাকালে ইং ১৩/১২/২০২২ তারিখ হতে ১৮/১২/২০২২ তারিখের মধ্যে যেকোন দিন তাদের ট্রলার হতে ১১ জন জেলেকে অপহরণ করে জিম্মায় রেখে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত জেলেদের নিকটাত্মীয় স্বজনদের নিকট নগদ অর্থ দাবী করে।

সংবাদ পেয়ে বাগেরহাট জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে অপহৃত ১১ জন জেলেকে ২১/১২/২০২২ তারিখ সকাল ০৮.৩০ এর দিকে জলদস্যু/বনদস্যুদের কবল থেকে উদ্ধার করে ।

উদ্ধারকৃত জেলেরা বর্তমানে বাগেরহাট জেলা পুলিশের হেফাজতে আছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঘটনা সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ সুপারের নেতৃত্বে দস্যুদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।