গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে দুই সাংবাদিককে মুঠো ফোনে জীবননাশের হুমকির রেশ কাটতে না কাটতে এক মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে অপর এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৌরনদীর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার টরকী বন্দরের নিজ দোকান থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে আরিফ শরীফ নামে এক ব্যক্তিকে।
সম্প্রীতি জামিনে মুক্তি পেয়ে ওই মাদক ব্যবসায়ী আরিফ শরীফ গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দি ফিনান্সিয়াল পোস্ট এর গৌরনদী প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল আজকের পেপারের সম্পাদক রাজীব ইসলাম তারিমের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ও মেসেঞ্জারে অশালীন ভাষায় গালমন্দ করে জীবননাশের হুমকি দেয়।
সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এস আই আমির হোসেন টরকী বন্দর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ শরীফকে গ্রেফতার করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরিফ শরীফকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মাদক উদ্ধারের ঘটনায় তিনি (রাজিব) অনলাইন নিউজ পোর্টার আজকের পেপার ভিডিও নিউজ করেন। সম্প্রীতি আরিফ জামিনে মুক্তি পায়।
গত ১৮ তারিখ আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজনে তার টরকী বাসস্ট্যান্ড সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে তার বিরুদ্ধে কেন নিউজ করা হলো জানতে চায়। এ সময় সাংবাদিক রাজীবকে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরবর্তীতে ১৯ মার্চ মেসেঞ্জারে রাজীব ইসলাম তারিমকে অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেয়।
জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালগালাজের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, আমার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক রাজিব ইসলাম তারিম মঙ্গলবার (২১মার্চ) দুপুরে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল অভিযোগ অভিযোগ পাওয়া সত্যতা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

