Nabadhara
ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মহিলা মেম্বার কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে যুবলীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে মিথ্যা অভিযোগ দিয়ে খবর প্রকাশের অভিযোগ পাওয়া গেছে পহরডাঙ্গা ইউনিয়নের ৭,৮ ও ৯ সংরক্ষিত মহিলা সদস্য ও তার স্বামী সেলিম শিকদারের বিরুদ্ধে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম শিকদার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি তুলে ধরেন।

ঘটনা সূত্রে জানা যায়, চলতি মাসের ২২ তারখে পহরডাঙ্গা ইউনিয়নে টিসিবির ৬ টি স্লিপের মাল
৭,৭,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মফিজা বেগমমের স্বামী সেলিম শিকদার তুলে নেওয়াকে কেন্দ্র করে রহিম মেম্বারের সাথে কথা-কাটাকাটি হয়।
ঘটনাটিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য ওই মহিলা সদস্য মারপিট ও স্বর্নালংকার ছিনিয়ে নেওয়া হয়েছ বলে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

অথচ ওই দিন মহিলা সদস্য মফিজা পরিষদেই আসেন নাই। যাহা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ইউপি সচিব তৌফিক এলাহি, সহকারী সচিব ইমাম, ট্যাগ অফিসার স্বপন কুমার দাশ, চৌকিদার মাসুদসহ আরো অনেকে।

এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার বলেন, আমার ভাই ইউপি সদস্য রহিম সিকদারের সাথে ঝামেলার কথা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করি। পরবর্তীতে জানতে পারি আমি ও আমার ভাই মহিলা সদস্য ও তার স্বামীকে মারপিট করেছি মর্মে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে এটা পরিকল্পিত যড়যন্ত্র ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।