Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৩৭ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পেলেন ‘বীর নিবাস’এর চাবী

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল ১৫ই ফেব্রæয়ারী সকাল সারে ১১ টায় গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ৫হাজার ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনাতয়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের দেওয়া বরাদ্দকৃত ৩৭ টি বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ^াস, যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেখ আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হেসেন, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগন। এদিকে জানা যায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে এক একটি ঘরের পিছনে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৪ লক্ষ ১০ হাজার টাকা করে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।