Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু নিহত, আত্মহত্যার ধারণা

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৫, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। স্থানীয় লোকজনের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বরাশুলা এলাকার সাব্বির হোসেন জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে বারবার ট্রেন আসার সময় জানতে চাইছিলেন। পরে তিনি চিত্রা সেতুর রেল ব্রিজের ওপর উঠে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ওই নারী ও তার ছেলে সন্তানের মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী ও দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ, খুলনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।