Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

শনিবার (২৫ এপ্রিল) তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে এ পরিষ্কার অভিযান পরিচালনা করেন। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, কোনেরভিটা-রামনগর খালটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষকরা বিল থেকে ধান কেটে এই খালপথেই বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে কচুরিপানায় খালটি ভরে থাকায় তাদের চলাচল ও ফসল পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, “কৃষকদের দুর্ভোগ লাঘব করতেই আমরা আজ এই খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে কৃষকদের ভোগান্তি অনেকাংশে কমবে এবং খালটি আবারও ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।