Nabadhara
ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বাগেরহাটে সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি, বাগেরহাট
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আগামী ২০ ফেব্রুয়ারি সকালে উদ্ভোধনের মধ্য দিয়ে দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এ উপলক্ষ্যে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১হাজার ৮ শত ৫৮টি কেন্দ্রে তিন হাজার ৭শত ১৬জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

তিনি আরো বলেন, ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৯শ ৭৩ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭শ ৪১ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলার জন্য দেশে উৎপাদিত রেনেটা কোম্পানীর তৈরি ২২,৫০০ টি নীল এবং ১,৬১,০০০ লাল ক্যাপসূল বরাদ্ধ রয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সহসাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময়ে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।