Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি–তেরখাদায় এমপি হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় শিক্ষা, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে একসূত্রে গেঁথে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে উঠে এসেছে শিক্ষার গুরুত্ব, মানবিক মূল্যবোধ এবং একটি আলোকিত জাতি গঠনের প্রত্যয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের বিষয় নয়; এটি মানুষকে আলোকিত করে এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। চিত্রা মহিলা ডিগ্রী কলেজ এ অঞ্চলে নারী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড় ও শিক্ষক জেড এম শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান এবং ইকরাম হোসেন জমাদ্দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু এবং শেখ আজিজুর রহমান আজিবার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি হেলাল বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই তোমরাই হবে আগামীর নেতৃত্ব, এগিয়ে যাবে বাংলাদেশ।”

শেষে তিনি কলেজের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও সংবর্ধনার মাধ্যমে দিনটি পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।