Nabadhara
ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই জাহাজ মোংলা বন্দরে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৫৫ হাজার টন কয়লা বোঝাই জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলভুক্ত বাণিজ্যিক জাহাজ ‘এপিজে কাইস’ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে পৌঁছায়।

এখান থেকে ছোট লাইটার জাহাজে করে কয়লাগুলি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।
এর আগে ৮ ফেব্রুয়ারি রাতে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি এস পাইনেল’। ওই কয়লা দিয়েই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় চালু হয়।

কয়লাবাহী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার ব্যবস্থাপক রিয়াজুল হক বলেন, ৫৫ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি ফেয়ারওয়ে এলাকায় পৌঁছেছে। এই জাহাজের কয়লা লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ৫৫ হাজার টন কয়লা আসার কথা রয়েছে।
মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ বলেন, জাহাজটি সকালে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে এই জাহাজের কয়লা খালাস শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।