Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাসি গরুর মাংসে রং দিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৭, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে কৃত্রিম রং মিশিয়ে বাসি গরুর মাংস বিক্রির অপরাধে বরকত উল্লাহ নামের মাংস এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার ( ৬ মার্চ) দুপুরে বাগেরহাট কাঁচা বাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। দুই থেকে তিনদিন আগের বাসি গরুর মাংস রক্তের মতো দেখাতে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করে আসছিলেন মাংস ব্যবসায়ী বরকত উল্লাহ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃআব্দুল্লাহ ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গোশের দোকানে অভিযান চালানো হয়। এসময় রং এর প্যাকেট ও কয়েকদিন আগের বাসি মাংস দোকানে পাওয়া যায়। পরে বরকত উল্লাহ
নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কিছু কিছু দোকানে গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগ ও রয়েছে। সেসব দোকানেও অভিযান চালানোর কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।