দুদকের করা ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার সাবেক মেয়র, বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত।
বুধবার (১৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তারা হাজিরা দেন। এদিন মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। বিচারক চার্জশিট আমলে নিয়ে পাসপোর্ট ও ২০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

