Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, ডা. হাসিবুল হক, ডা. মাহমুদুল হাসান, এমওসিএস বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।

অনুষ্ঠানে পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।