Nabadhara
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ২২, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির সোনাদাহ-পাঁচুড়িয়াা গ্রামে বজ্রপাতে মজিবর রহমান শেখ (৫৫) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদাহ-পাঁচুড়িয়া গ্রামের আত্তাব শেখের ছেলে মজিবর রহমান সহ ৩জন সোনাদাহ-পাঁচুড়িয়াা মাঠের মাঝে পাটের বীজ বপনের কাজে নিয়োজিত ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ কালো করে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মজিবর রহমান গুরুতর ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।

লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মারিয়াম বানু বলেন‘ মজিবর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ইসিজি করে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, সোনাদাহ-পাঁচুড়িয়ায় মজিবর রহমান নামে একজন বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।